ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে গহীন জঙ্গলে মিলল গাঁজা চাষের সন্ধান চাষী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
বান্দরবানে গহীন জঙ্গলে মিলল গাঁজা চাষের সন্ধান চাষী আটক ছবির ক্যাপশন: চাষী আটক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বান্দরবানের থানচি উপজেলার গহীন জঙ্গলে গাঁজা চাষের সন্ধান মেলেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক চাষীকে আটক করেছে যৌথবাহিনী।

আটক থনরুই ম্রো (২২) বলিপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাখয় ম্রো কমান্ডার গ্রামের বাসিন্দা নিয়াপিও ম্রো-এর সন্তান ।

বিজিবি জানায়, আজ বৃহস্পতিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাখয় ম্রো কমান্ডার গ্রামের অদূরে গহীন জঙ্গলে প্রায় ২ একর উঁচু নিচু পাহাড়ি জমিতে গাঁজা চাষের সন্ধান পাওয়া যায়। এ সময় জুম বাগানের গাঁজা গাছগুলো ধ্বংস করতে সক্ষম হয়। আটক ব্যক্তিকে পরে থানচি থানায় সোপর্দ করা হয়েছে।

 

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি