বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)'র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
-
নিউজ প্রকাশের তারিখ :
Jun 7, 2026 ইং
ছবির ক্যাপশন: বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)'র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি॥ বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে খাগড়াছড়ির বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)'র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (৭ জুন) প্রশাসনিক সুবিধা ও ঈদ-পরবর্তী অতিথিদের উপস্থিতি নিশ্চিত করে ঐতিহাসিক এ দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্ণেল ইফতেখারুল আলম বেগ, পিএসসি, পদাতিক। এছাড়াও খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ বিভিন্ন ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ব্যাটালিয়নের অধিনায়ক থেকে শুরু করে কনিষ্ঠ সদস্য পর্যন্ত সকলেই দেশমাতৃকার সেবায় নিজেদের পুনরায় অঙ্গীকারাবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ‘সীমান্তে অতন্দ্র প্রহরী’ হিসেবে দুর্গম পাহাড়ি সীমান্ত সুরক্ষায় অনন্য ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। বক্তারা বলেন, সংবিধান সমুন্নত রেখে সরকার ও বাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্বের পাশাপাশি বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাটালিয়নটি ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছে। সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক অংশগ্রহণ ভবিষ্যতে অর্জিত সাফল্যকে আরও বেগবান করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া ও মোনাজাত করা হয়।
নিউজটি পোস্ট করেছেন :
দৈনিক চট্টগ্রামপোস্ট
কমেন্ট বক্স