ঢাকা | বঙ্গাব্দ

বাসি খাবারে তেলাপোকার বিচরণ, চট্টগ্রামে ৩ হোটেলকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
বাসি খাবারে তেলাপোকার বিচরণ, চট্টগ্রামে ৩ হোটেলকে জরিমানা ছবির ক্যাপশন: বাসি খাবারে তেলাপোকার বিচরণ, চট্টগ্রামে ৩ হোটেলকে জরিমানা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের ফলমন্ডি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং বাসি খাবারে তেলাপোকার বিচরণের দায়ে তিন রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া কর্ণফুলী এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী দল জানায়, ফলমন্ডি এলাকার বেশ কিছু হোটেলে অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন করা হচ্ছিল। এমনকি আগের দিনের রান্না করা বাসি খাবার অস্বাস্থ্যকর ফ্রিজে সংরক্ষণ করে পুনরায় বিক্রির প্রস্তুতি চলছিল এবং সেখানে অবাধে তেলাপোকা ঘুরে বেড়াতে দেখা যায়।

এসব অপরাধে ‘নাসির উদ্দিন হোটেল’কে ২৫ হাজার টাকা, ‘আল বোরাক টি স্টল অ্যান্ড ঝাল বিতান’কে ২০ হাজার টাকা এবং ‘জিলানী ভাতঘর’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে নগরের কর্ণফুলী এলাকায় পরিচালিত অপর এক অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ‘মনিরিয়া ফার্মেসি’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এবং সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, জনস্বার্থে ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সব ব্যবসা প্রতিষ্ঠানকে আইন মেনে চলার এবং স্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়

বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়