ঢাকা | বঙ্গাব্দ

বাড়িতে গেলে মেরে ফেলার হুমকি’—পটিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
বাড়িতে গেলে মেরে ফেলার হুমকি’—পটিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ছবির ক্যাপশন: বাড়িতে গেলে মেরে ফেলার হুমকি’—পটিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীকে মারধর, নির্যাতন, ভরণপোষণ না দেওয়া এবং সন্তানসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসফেরত স্বামীর বিরুদ্ধে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারী এক সংবাদ সম্মেলনে নিজের অধিকার ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় স্বামী, ভাসুর ও জা-কে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান ভুক্তভোগী ওই নারী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রমা চৌধুরী অভিযোগ করে বলেন, প্রায় পাঁচ বছর আগে সনাতন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ওই নারীর সঙ্গে অভিযুক্ত স্বামী পটিয়া উপজেলার হাইদগাঁও ৫নং ওয়ার্ডের বিকাশ চৌধুরীর সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের দুই মাস সাত দিন পর স্বামী প্রবাসে চলে যান। সেখানে থাকা অবস্থায় মাঝেমধ্যে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সংসারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বললে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন।

ভুক্তভোগী প্রমা চৌধুরী বলেন, প্রায় তিন বছর ছয় মাস পর স্বামী দেশে ফিরে আসেন। এরপর তিনি অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি জানতে পেরে সন্তান ও সংসারের কথা বিবেচনা করে স্বামীকে সঠিক পথে চলার অনুরোধ করলে তিনি উল্টো গালিগালাজ ও মারধর করেন। এ ছাড়া ভাসুর ও জায়ের প্ররোচনায় স্বামী বিভিন্ন সময় মিথ্যা অপবাদ দিয়ে তাকে অপমান ও মারধর করতেন। প্রায় ছয় মাস আগে তাকে মারধর করে বসতঘর থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি তার কন্যাসন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন।

 ভুক্তভোগী নারীর অভিযোগ, বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকে স্বামী তার ও সন্তানের কোনো ভরণপোষণ দেননি। মোবাইল ফোনে যোগাযোগ করলে স্বামী তাকে ও তার সন্তানকে বাড়িতে ফিরিয়ে নেবেন না বলে জানান। এমনকি বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পাশাপাশি নিজে আত্মহত্যা করে স্ত্রী ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দিয়েছেন।

ওই নারী আরও বলেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তদের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। পরে বাধ্য হয়ে তিনি আইনগত প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে হাইদগাঁও ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন বেশ কয়েকবার নোটিশ দিয়ে প্রবাসীর পরিবারকে ডাকলেও তারা সাড়া দেয়নি।

নিজের এবং চার বছর বয়সী কন্যা সন্তানের কথা বিবেচনা করে তিনি স্বামীর অধিকার ফিরে পেতে আইন প্রয়োগকারী সংস্থাসহ সবার সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বাবা সনজিৎ দাশ, মা সুকলা দাশ এবং তার চার বছর বয়সী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হাইদগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত পরিবারকে নোটিশ দিয়ে ডাকা হলেও তারা সাড়া দেয়নি।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল জানান, এ বিষয়ে ওই নারীর লিখিত অভিযোগ পেয়ে প্রবাসীর পরিবারকে ডাকলেও তারা আসেনি। ভুক্তভোগী নারীকে এ বিষয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত প্রবাসীর বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর