ঢাকা | বঙ্গাব্দ

বায়েজিদ ৩নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
বায়েজিদ ৩নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন: ইফতার ও দোয়া মাহফিল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরীর বায়েজিদ ৩নং ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) মুরাদনগর মিদ্দাপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে বায়েজিদ থানা কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ জসিমের সভাপতিত্বে এবং মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাদের জসিম বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সমাজ ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর, সদস্য সচিব সাবের হোসেন টারজেন, বায়েজিদ থানা কৃষক দলের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হোসেন, মোঃ সাইফুল ইসলাম সওদাগর, নুর আলম কালু, আবুল হোসেন পাশা, মোঃ জাহিদ, মোস্তাফা, আবদুল জলিল,মহিলা দলের নেএী রোকসানা খানম মাধু,বীথি সহ বায়েজিদ থানা ও ৩নং পাঁচলাইশ ওয়ার্ড কৃষক দলের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা