ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি নেতা আনচারের মায়ের মৃত্যু সরওয়ার নিজাম এমপি ও লায়ন হেলালের শোক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
বিএনপি নেতা আনচারের মায়ের মৃত্যু সরওয়ার নিজাম এমপি ও  লায়ন হেলালের শোক ছবির ক্যাপশন: বিএনপি নেতা আনচারের মায়ের মৃত্যু সরওয়ার নিজাম এমপি ও জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলালের শোক
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচারের মা দেলোয়ারা বেগম (৭৫) মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার আছরের নামাজের পর উপজেলার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, মারুফ নিজাম, এম. মঞ্জুর উদ্দিন চৌধুরী, শফিউল করিম জাকারিয়া চৌধুরী জকু, অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, এস এম মামুন মিয়া, ভিপি মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, সাইফুল ইসলাম, সরওয়ার হোসেন, হাছান চৌধুরী, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, ইলিয়াছ কাঞ্চন, আবদুল মঈন চৌধুরী ছোটন, মোহাম্মদ ওসমান, জেলা যুবদল নেতা মো. শাহজাহান, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, মো. শাহজাহান, আশরাফ উদ্দীন সিকদার, আজিজ উদ্দীন মিন্টু, দিল মোহাম্মদ মঞ্জু, মো. ইউনুচ, মো. ইসলাম মিয়া, ইকবাল হায়দার চৌধুরী, গাজী ফোরকান, নাঈম উদ্দীন, মো. হারেছ, ফারুক হোসেন ও মো. ইসহাকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুমা দেলোয়ারা বেগম ব্যক্তিজীবনে একজন ধার্মিক ও পরোপকারী নারী ছিলেন। এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং অসহায়-দুস্থ মানুষের বিপদ-আপদে তিনি নীরবে সহযোগিতা করতেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ জানাজায় অংশ নেন

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর