ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়িতে হামলা গুলি ছোড়ার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 9, 2026 ইং
বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়িতে হামলা গুলি ছোড়ার অভিযোগ ছবির ক্যাপশন: বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়িতে হামলা, গুলি ছোড়ার অভিযোগ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর গাড়িতে হামলা ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাস স্টেশন সংলগ্ন ভাঙা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতারা জানান, সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন তারা। কর্মসূচি শেষে চন্দনাইশে ফেরার পথে এম এ হাসেমসহ নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় গাড়ির দিকে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

হামলার শিকার এম এ হাসেম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি। তিনি বলেন, চালকের দ্রুত ও দক্ষতায় আমরা প্রাণে বেঁচে গেছি। গাড়ির কাচ ভেঙে গেলে তার আঘাত লাগে। গাড়িতে আমার সঙ্গে আট থেকে নয়জন নেতাকর্মী ছিলেন।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজরুল হক বলেন, রাত ১১টার দিকে বাজালিয়া এলাকায় এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলি ছোড়ার বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা