ঢাকা | বঙ্গাব্দ

বিচারকের সামনে অস্বাভাবিক আচরণ, ২ বছরের নিষেধাজ্ঞা আইনজীবীর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
বিচারকের সামনে অস্বাভাবিক আচরণ, ২ বছরের নিষেধাজ্ঞা আইনজীবীর ছবির ক্যাপশন: বিচারকের সামনে অস্বাভাবিক আচরণ, ২ বছরের নিষেধাজ্ঞা আইনজীবীর
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে বিচারকের সামনে অস্বাভাবিক আচরণের অভিযোগে শাহেদুল হক নামে এক আইনজীবীকে দুই বছরের জন্য মামলা পরিচালনা থেকে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তিনি বলেন, অভিযুক্ত আইনজীবীর ডোপ টেস্ট করানোর কথা ছিল। তবে তিনি তা করাননি। এ ঘটনায় তিনি ক্ষমা চেয়েছেন। সব মিলিয়ে তাকে দুই বছরের জন্য পেশাগত কাজে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সমিতির এ সিদ্ধান্ত আদালতকেও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হালিশহর থানার একটি নালিশি মামলার আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তার আইনজীবী শাহেদুল হক। তবে জামিনের শুনানি শুরু করেন বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী। এ সময় আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী আসামির জামিনের শুনানি করতে পারেন কি না।
জবাবে শ্যামলী চৌধুরী আদালতকে জানান, আসামির আইনজীবী শাহেদুল হক আদালতে আসতে চাইছেন না। তাই তিনি জামিনের শুনানি করতে চান। পাশাপাশি আসামির জামিনে তার কোনো আপত্তি নেই বলেও জানান। তখন আদালত বলেন, জামিনের শুনানিতে আসামির আইনজীবীর উপস্থিতি প্রয়োজন।

পরে ওই দিন বিকেলে আদালতে উপস্থিত হন শাহেদুল হক। তবে ওইদিন শুনানির সময় তিনি অস্বাভাবিক আচরণ করেন। এ সময় তিনি বলেন, আসামি ভুল করেছেন, আর ভুল করবেন না। আদালতের কাছে জামিন চান তিনি।

ঘটনার দিন আদেশে বিচারক উল্লেখ করেন, বাদীপক্ষ আসামির জামিনে অনাপত্তির কথা জানালেও শাহেদুল হকের কথা জড়িয়ে যাচ্ছিল। তার পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেন আদালত।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স