ঢাকা | বঙ্গাব্দ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বিজয় দিবস পালন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 16, 2025 ইং
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বিজয় দিবস পালন ছবির ক্যাপশন: বিজয় দিবস পালন
ad728
 এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক বিজয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী সংগঠক, কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, নির্বাহী সদস্য অর্পিতা ঘোষ প্রমুখ।

এ সময় বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন ও বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে ১৯৭১ সালের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের