ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 19, 2026 ইং
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন ছবির ক্যাপশন: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
১৮ এপ্রিল ২০২৬ তারিখে  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এক আন্তরিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, ইউজিসি-এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন; একই বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া; এবং প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আশিকুর রহমান ভূঁঞা।
এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক (অব.); মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী; ট্রাস্টের সদস্য–সচিব ড. মোহাম্মদ নুরুল আবছার; ট্রেজারার প্রফেসর ড. এম. নুরুল ইসলাম; ট্রাস্ট সদস্য ডা. অং চালু, ট্রাস্ট সদস্য জনাব মোহাম্মদ ইসলাম ও ট্রাস্ট সদস্য জনাব এম. আবদুর রহিম; এসোসিয়েট প্রফেসর ইঞ্জিনিয়ার আরিফ হাসনাইন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মো. খোরশেদ আলী; ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ জাহিদুল ইসলাম; এবং সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) টি.এ.এম ওমর ফারুক।
পরিদর্শনকালে  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করেন এবং সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
প্রতিনিধি দল ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী

মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী