ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
বোয়ালখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ছবির ক্যাপশন: আন্তর্জাতিক নারী দিবস পালিত
ad728
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 ৮ মার্চ রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কানিজ ফাতেমা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্হ্য ও প.প. কর্মকর্তা ডা: জাফরিন জাহেদ জিতি, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো: মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো: মহিউদ্দিন আকরাম, পূর্ন চন্দ্র সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল হাসান, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার শেফু, নারী উদ্যোক্তা জুই বিশ্বাস ও মহিলা বিষয়ক অফিস সহকারী আবু সাইদ প্রমুখ।

সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসে আজকের পদক্ষেপ, আগামীর ন্যয়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রাতিপাদ্য উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য