ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন: ইউপি সদস্য গ্রেপ্তার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে সম্ভু চৌধুরী (৪৩) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

 

শাকপুরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য সম্ভু চৌধুরী পূর্ব শাকপুরা বলরাম দে’র বাড়ির রবীন্দ্র চৌধুরীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামি সম্ভু চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ