ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন ছবির ক্যাপশন: বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন
ad728
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।

১৫ আগস্ট, শনিবার বাদে আছর গোমদণ্ডী রেললাইনের পাশে নতুন থানার সামনে এন জে শপিংমলের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মোঃ শওকত আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, আলহাজ্ব জাকির হোসেন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন শপিংমলের পরিচালক মোঃ কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সিকদার, মোঃ রফিক, জেলা যুবদলের নেতা এম এন করিম, জসিম উদ্দিন নিরব, মোঃ খালেদ, বিএনপি নেতা ও কাস্তুরী হোটেলের পরিচালক মোঃ লোকমান, পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ লোকমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামসেদ জিসান, সদস্য মাহাবুবর রহমান কাজল, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সম্রাটসহ আরও অনেকে।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত মাসব্যাপী এ মেলায় বিভিন্ন পণ্য ও সামগ্রীর সমাহার রয়েছে। স্থানীয় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়

বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়