ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে চৌকিদারের উপর হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
বোয়ালখালীতে চৌকিদারের উপর হামলার অভিযোগ ছবির ক্যাপশন: বোয়ালখালীতে চৌকিদারের উপর হামলার অভিযোগ
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ টিটু চক্রবর্তীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১:৩০টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে অন্ধকারে দুর্বৃত্তরা প্রথমে সাইকেলে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। এরপর কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, টিটু চক্রবর্তী একজন শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত এবং তার সঙ্গে এমন ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’