ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে টিনের বেড়া খুলে দোকানে চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
বোয়ালখালীতে টিনের বেড়া খুলে দোকানে চুরি ছবির ক্যাপশন: বোয়ালখালীতে টিনের বেড়া খুলে দোকানে চুরি
ad728
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে টিনের বেড়া খুলে মোবাইল এজেন্ট ব্যাংকিংয়ের এক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দোকানদার।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১২টার পর কানুনগোপাড়া মোড়ের রনি স্টোরে এ ঘটনা ঘটেছে।

 
ভুক্তভোগী দোকানদার রনি তালুকদার জানান, দোকানের পিছনে লাগোয়া গুদামের তালা ভেঙে চোরের দল প্রথম গুদামে প্রবেশ করে। এরপর টিনের বেড়া কেটে দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা, ৩০ হাজার টাকা মূল্যমানের রিচার্জ কার্ড, ৩টি মোবাইল সেট এবং সিসিটিভি ক্যামরার ডিবিআরের হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে।

 বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাহফুজুর রহমান বলেন লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের