ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, চালক আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, চালক আহত ছবির ক্যাপশন: বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, চালক আহত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা এক দম্পতি ও তাদের চার-পাঁচ মাস বয়সী শিশুটি সুস্থ রয়েছে।

 

 

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কক্সবাজার থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক আহত হন। ক্ষতিগ্রস্ত গাড়িটির নম্বর চট্ট মেট্রো-গ ১২৫০৯৮।

 

 

প্রাইভেটকারটিতে চালক, এক দম্পতি ও তাদের চার-পাঁচ মাস বয়সী একটি শিশু ছিল। তারা খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন বলে জানা গেছে।

 

 

বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিন  বলেন, ‘দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। চালক আহত হয়েছেন, অন্য যাত্রীরা সুস্থ আছেন। তারা চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারতে এসেছিলেন বলে জানা গেছে। তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।’

 

 

গোমদণ্ডী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, ‘বেঙ্গুরা খিতাপচর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নতুন চালু হওয়া দুটি ট্রেনের একটি মহানগর এক্সপ্রেস। ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ১১টায় ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।’


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল