ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
বোয়ালখালীতে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন: বোয়ালখালীতে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে দিলীপ সর্দার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত দিলীপ সর্দার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মৃত নিকুঞ্জ সর্দারের ছেলে। তার তিন ছেলে সন্তান রয়েছে। 

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন। পরে দুপুর ২টার দিকে তাকে একটি পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

 

নিহতের ছেলে রুপন সর্দার জানান, দিলীপ সর্দার ব্রেইন স্ট্রোক করায় অসুস্থ ছিলেন। একা একা ঘর থেকে বের হয়ে যেতেন। বৃহস্পতিবার দুপুরেও তিনি একা বের হয়ে গিয়েছিলেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পুশন বলেন, ‘দুপুর আড়াইটার দিকে দিলীপ সর্দারকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।’

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘পুলিশ বিষয়টি যাচাই করে দেখছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও