ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে মৎস্যচাষীদের উপকরণ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
বোয়ালখালীতে মৎস্যচাষীদের উপকরণ বিতরণ ছবির ক্যাপশন: বোয়ালখালীতে মৎস্যচাষীদের উপকরণ বিতরণ
ad728
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালী উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় চারজন মৎস্যচাষীর মাঝে গৃহস্থালি পুকুরে মনোসেক্স তেলাপিয়া ও শিং মাছ চাষের প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের মধ্যে দুজন নারী মৎস্যজীবী রয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ। তিনি বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক মৎস্যচাষীদের আয় বাড়াতে সরকার নানা ধরনের সহায়তা দিচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা নাঈম হাসান,বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইছহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, হামিদুল হক মন্নান, মেহেদী হাসান সুজন, নুরুল করিম নুরু ও আবু আকতার প্রমুখ।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় নির্বাচিত চারজন মৎস্যচাষীকে গৃহস্থালি পুকুরে মনোসেক্স তেলাপিয়া ও শিং মাছ চাষের জন্য প্রয়োজনীয় প্রদর্শনী উপকরণ প্রদান করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের