এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রাবণ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আরাকান সড়কে কালুরঘাট সেতুর পূর্ব পাশে আরাকান রোড সংলগ্ন চরখিদিরপুর এলাকায় বি কে কনভেনশন হলে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ শওকত আলম।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, বিএনপি নেতা এম এ কামাল উদ্দিন, মোঃ মোজাম্মেল, যুবদল নেতা মোঃ ইকবাল, বি কে কনভেনশন হল মেনেজার মোঃ সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মেলার উদ্যোক্তা মিসেস দিলরুবা আঁখির পরিচালনায় এবং বি কে কনভেনশন হলের পরিচালক মোঃ খোরশেদ আলমের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ শ্রাবণ মেলা চলবে। মেলায় বিভিন্ন ধরনের পণ্য ও সামগ্রীর সমাহার রয়েছে। উদ্বোধনী দিনে স্থানীয় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন পণ্য কেনাকাটার পাশাপাশি মেলার সামগ্রিক আয়োজন উপভোগ করছেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট