ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে ২ মিনিটে দেড় লাখ টাকা চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
বোয়ালখালীতে ২ মিনিটে দেড় লাখ টাকা চুরি ছবির ক্যাপশন: টাকা চুরি
ad728
এম মনির চৌধুরী রানা 
 
বোয়ালখালীতে দোকানিকে ফোনে বাইরে ডেকে নিয়ে এই ফাঁকে ২ মিনিটে ক্যাশ ভেঙে নিয়ে গেল দেড় লাখ টাকা।

রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর সদরের স্কুল মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে। সৈয়দ মেটাল নামের এই দোকানে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন স্বত্বাধিকারী মো. মফজল।

তিনি জানান, একটি নাম্বার থেকে বিকেল সাড়ে ৩ টার দিকে এক ব্যক্তি আইসক্রিম কোম্পানির পরিচয় দিয়ে কল দেন। তিনি বলেন পৌর সদরে যেতে। এরপর আবার ৪ টা ২২ মিনিটে আবারো কল দিলে তিনি ক্যাশ বাক্স তালাবদ্ধ করে দোকান থেকে ১০০ গজ দূরত্বের নির্দিষ্ট স্থানে যান। এরপর কাউকে না পেয়ে তিনি ৫ মিনিটের মধ্যে ফিরে এসে দেখেন দোকানের ক্যাশবাক্স ভাঙা। ক্যাশে রাখা ১ লাখ ৫০ হাজার টাকার বাণ্ডিল নেই।

সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখে কালো মাস্ক গায়ে ফুল হাতা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি
৪টা ২৭মিনিটের সময় প্রবেশ করেন এবং ৪টা ২৯ মিনিটের সময় বেরিয়ে যান। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মফজল।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?

হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?