ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে এরশাদ উল্লাহ সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
বোয়ালখালীতে এরশাদ উল্লাহ সন্ত্রাস  চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স  ঘোষণা ছবির ক্যাপশন: এরশাদ উল্লাহ
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, "সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে কোনো আপোষ হবে না। এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে সংগ্রাম জারি থাকবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শাকপুরা চৌমুহনী বাজারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ আরও বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে যোগাযোগ ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন করা হবে। মানুষের জীবনমান উন্নয়নে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বেঙ্গুরা স্টেশন, দাশের দিঘির পাড় ও কালাইয়ার হাট ও আমুচিয়া পথসভায় অংশ নেন তিনি।

এসময় গাড়ি বহরে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপি সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা বিএনপি সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার