ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৬

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৬ ছবির ক্যাপশন: বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৬
ad728
এম মনির চৌধুরী রানা

চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ মাহমুদুল হক (৪০) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মাহমুদুল হক পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোরনখাইন এলাকার মৃত খায়ের আহমদের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম জানান, বিস্ফোরণে মাহমুদুল হকের শরীরের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এর আগে, গত ২১ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ লিটন (২৮) মারা যান। তিনি চট্টগ্রাম জেলার সদরঘাট থানার উত্তর নালাপাড়া, মাদারবাড়ি এলাকার বাসিন্দা এবং আবুল কালামের ছেলে।

উল্লেখ্য, গত সপ্তাহে বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একাধিক শ্রমিক দগ্ধ হন। এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...