ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু ছবির ক্যাপশন: নিহত তূর্য চৌধুরী
ad728
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তূর্য চৌধুরী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার(৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তূর্য চৌধুরী মধ্যম শাকপুরার রায় মোহন চৌধুরী বাড়ির মৃণাল চৌধুরীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘরের একটি বৈদ্যুতিক সুইচ বোর্ড মেরামতের সময় তূর্য বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রাজেশ চৌধুরী বলেন, “সুইচ বোর্ড খুলে যাওয়ায় সেটি ঠিক করার সময় তূর্য বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজর্ষী নাগ জানান, রাত ১১টার দিকে তূর্য চৌধুরীকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি