ঢাকা | বঙ্গাব্দ

বড়হাতিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ঢেউটিন বিতরণ করেন এফডিইবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
বড়হাতিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ঢেউটিন বিতরণ করেন এফডিইবি ছবির ক্যাপশন: বড়হাতিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ঢেউটিন বিতরণ করেন এফডিইবি
ad728
আব্দুল ওয়াহাব, লোহাগাড়া চট্টগ্রাম: লোহাগাড়ায় বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষ। ভেঙে গেছে মাটির ঘর, ভেঙে গ্রামীণ সড়ক। 

এমন পরিস্থিতিতে  ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর পক্ষ থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক বন্যায়  ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

২৪ জুলাই (শুক্রবার) বেলা ৩টার দিকে  বড়হাতিয়ার কৃতি সন্তান এফডিইবির দক্ষিণ জেলার সভাপতি, নকশা ইঞ্জিনিয়ারিং চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফের তত্বাবধানে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসব ঢেউটিন বিতরণ করা হয়। একই দিন স্কুল মাঠে গাছের চারা রোপন করেন। 

ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

এফডিইবির দক্ষিণ জেলার সভাপতি, নকশা ইঞ্জিনিয়ারিং চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন চট্টগ্রাম মহানগরীর এফডিইবির সভাপতি  প্রকৌশলী রুহুল আমিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ ইয়াছিন, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জসিম উদ্দিন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি রফিক দিদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন  বড়হাতিয়ার সভাপতি মাওলানা নাছির উদ্দিন, প্রকৌশলী মাইনুদ্দিন জীবন,শ্রমিক নেতা দিদারুল আলম,শ্রমিকনেতা আবদুল্লাহ
প্রকৌশলী আক্তার হোসাইন প্রমুখ। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ ইউসুফ বলেন, একজন প্রকৌশলী হিসেবে আমরা শুধু অবকাঠামো গড়ি না, আমরা সমাজ গড়ার কারিগরও বটে।লোহাগাড়ার বিভিন্ন এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলার বড়হাতিয়ার বিভিন্ন এলাকার মানুষের মাটির ঘর ভেঙে গেছে। আমরা এসব বিষয় দেখেই খুব ব্যতিত হয়েছি।  আজকের এই  ঢেউটিন বিতরণ কর্মসূচি' আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস।বড়হাতিয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে এফডিইবির পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করেছি। আগামীতেই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

প্রধান অতিথির বক্তব্য আইডিইবির চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন,সাম্প্রতিক ভয়াবহ বন্যা চট্টগ্রামের মানুষের জীবনে যে অবর্ণনীয় ক্ষয়ক্ষতি ডেকে এনেছে, তা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। লোহাগাড়ার মানুষও ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকের মাটির ঘর ভেঙে গেছে। এমন পরিস্থিতির কথা বিবেচনা করেই বড়হাতিয়ায় বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আইডিইবির পক্ষ থেকে সাধ্যমতে ঢেউটিন বিতরণ করা হয়েছে। আগামীতেও আইডিইবি অসহায় মানুষের পক্ষে থেকেই কাজ করে যাবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে