ঢাকা | বঙ্গাব্দ

ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণ বিষয়ে বরমায় উঠান বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণ বিষয়ে বরমায় উঠান বৈঠক ছবির ক্যাপশন: বরমায় উঠান বৈঠক
ad728
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন পরিষদে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পটিয়া তথ্য অফিসের আয়োজনে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরমা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

পটিয়া তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার মোঃ রহমত উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা নাজিমউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ইউপি সদস্য আনিসুর রহমান চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, ইউপি সদস্য মো. হারুনুর রশীদ, সাদেকুল ইসলাম মহসিন, মহিলা মেম্বার ছেনোয়ারা, সামসুন্নাহার প্রমুখ।

উঠান বৈঠকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের করণীয়, ভোট প্রদানের পদ্ধতি, নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের ভোট। একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি ভোটারের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি, চাপ কিংবা প্রলোভনে প্রভাবিত না হয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।

উঠান বৈঠকে গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের বিভন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও পুরুষ ভোটারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শুরুর আগে জনসাধারণের সুবিধার্থে ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি এবং গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণের পাশাপাশি সংস্কার বিষয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক