ঢাকা | বঙ্গাব্দ

মঘাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
মঘাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন: দোয়া মাহফিল
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


চট্টগ্রামের মিরসরাইয়ে মঘাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সারেং পাড়া এলাকায় অবস্থিত মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ ও ওলামায়ে কেরাম উপস্থিত থেকে কোরআন ও সুন্নাহভিত্তিক তাৎপর্যপূর্ণ বয়ান পেশ করেন। দিনব্যাপী এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মাহফিলটি সঞ্চালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. নুরুন্নবী। প্রধান মেহমান হিসেবে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামি বক্তা হযরত মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-আমিন (ঢাকা)। প্রধান ওয়ায়েজ হিসেবে বয়ান রাখেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা ইয়াহইয়া তাকী।

এছাড়াও বিশেষ ওয়ায়েজ হিসেবে বয়ান পেশ করেন আবুতোরাব ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ মাওলানা ছানাউল্লাহ এবং আবুতোরাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা এহসানুল হক নিজামী।

মাহফিলে মাদ্রাসার সদ্য হিফজ সম্পন্ন করা তিনজন কৃতী শিক্ষার্থীকে প্রধান মেহমানসহ অতিথিবৃন্দ পাগড়ি পরিয়ে দেন এবং তাদের জন্য বিশেষ দোয়া করা হয়। মাদ্রাসার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণিজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?

হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?