ঢাকা | বঙ্গাব্দ

মন্ত্রিসভায় নতুন মুখের আলোচনায় এরশাদ উল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
মন্ত্রিসভায় নতুন মুখের আলোচনায় এরশাদ উল্লাহ ছবির ক্যাপশন: এরশাদ উল্লাহ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমিয়ে সরকারি কাজে গতি আনতে মন্ত্রিসভার আকার বাড়ানোর পরিকল্পনা করছে বিএনপি সরকার। এই সম্প্রসারণ প্রক্রিয়ায় আঞ্চলিক ভারসাম্য রক্ষার পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। মন্ত্রিসভায় নতুন অন্তর্ভুক্তির তালিকায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর নাম বেশ জোরালোভাবে আলোচনায় রয়েছে।

সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন করে পাঁচ থেকে ছয়জনের নাম নিয়ে পর্যালোচনা চলছে। এর মধ্যে অন্তত তিন থেকে চারজন মন্ত্রিসভায় সরাসরি যুক্ত হতে পারেন। বিশেষ করে, চট্টগ্রাম থেকে এরশাদ উল্লাহর অন্তর্ভুক্তির সম্ভাবনা এই অঞ্চলের রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

জানতে চাইলে সংসদ সদস্য এরশাদ উল্লাহ পূর্বকোণকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই।’

প্রসঙ্গত, বর্তমানে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং ১০জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। এই নতুন অন্তর্ভুক্তির মাধ্যমে সরকারের কার্যক্রমে আরও গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত