ঢাকা | বঙ্গাব্দ

মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ব্রেস্ট ফিডিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ব্রেস্ট ফিডিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন ছবির ক্যাপশন: ব্রেস্ট ফিডিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ —
মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং মাতৃত্বকালীন সহায়তা জোরদারে চট্টগ্রাম নগরীতে দুগ্ধদাত্রী মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এবং ডাকবাক্স ফাউন্ডেশনের বাস্তবায়নে নতুন ব্রিজ পুলিশ বক্স এলাকায় এ জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“মা ও শিশু একটি জাতির ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আধুনিক নগর জীবনে কর্মজীবী ও দুগ্ধদাত্রী মায়েদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ব্রেস্ট ফিডিং সেন্টার একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ।”
তিনি আরও বলেন,
“এই ব্রেস্ট ফিডিং সেন্টার মা ও শিশুর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে। এতে শিশুর পুষ্টি ও শারীরিক বিকাশ উন্নত হবে, পাশাপাশি মায়েদের জন্য নগর জীবন আরও স্বস্তিদায়ক হবে।”
মেয়র মহোদয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে বলেন,
“চট্টগ্রামকে একটি স্বাস্থ্যবান্ধব, মানবিক ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, স্কুল হেলথ প্রোগ্রাম, খেলাধুলার মাঠ আধুনিকায়ন এবং নাগরিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।”
তিনি আরও বলেন,
“মা ও শিশুর কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন ডাকবাক্স ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে প্রকল্পটির কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে