ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে দুটি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2026 ইং
মিরসরাইয়ে দুটি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন ছবির ক্যাপশন: মিরসরাইয়ে দুটি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তিনি বলেন, 'সর্ব অঙ্গে ক্ষত, ঔষধ দেব কত? ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে লুটেপুটে খেয়েছে। কোনো রাস্তা-ঘাট, পুল-কালভার্ট করেনি। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে।'

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মিরসরাই উপজেলার আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঘাদিয়া আঞ্জুমেরনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং আবুতোরাব-হাসেমনগর-চরশরৎ সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশে তুলনামূলকভাবে কম বেড়েছে। পাশের দেশ ভারতেও দাম বেশি। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন এবং এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

নুরুল আমিন এমপি বলেন, 'নারায়ে তাকবির, আল্লাহু আকবর কোনো দলের স্লোগান নয়, এটি মুসলমানদের স্লোগান। একটি দল এই স্লোগান দিয়ে সহিংসতা করছে, ছাত্রদের ওপর হামলা করছে। দয়া করে এই স্লোগান ব্যবহার করে অন্যায়-অপরাধ করবেন না।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. দিদারুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য তাহের আহম্মদ, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন মিয়া, সাবেক সদস্য সচিব মুসা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব আলা উদ্দিন, মিরসরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, মিরসরাই থানা যুবদল নেতা এসএম সুমন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন তৌহিদ, সাধারণ সম্পাদক আবু দাউদ, মায়ানী ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাহেদ আহম্মদ এবং মঘাদিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠান শেষে উপজেলা কৃষক দলের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য