ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে যুবদল নেতার বাড়িতে ডিবির অভিযান, অস্ত্র উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
মিরসরাইয়ে যুবদল নেতার বাড়িতে ডিবির অভিযান, অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন: মিরসরাইয়ে যুবদল নেতার বাড়িতে ডিবির অভিযান, অস্ত্র উদ্ধার
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :::

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নওশাদ আলম সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

মিরসরাই থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থানা-পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালায়। এ সময় নওশাদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ নওশাদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


এ বিষয়ে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রবাজের জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা