ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
মিরসরাইয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ছবির ক্যাপশন: মিরসরাইয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফকে নগরীর হালিশহর এলাকা থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী রওশন আরা রত্না। তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে আরিফের চোখে অপারেশন করা হয়। বৃহস্পতিবার তার চোখের ড্রেসিংসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কথা ছিল। গত চার মাসে তার চোখের রেটিনায় তিনটি অপারেশন হয়েছে বলেও জানান তিনি।

রওশন আরা রত্না বলেন, ‘আমরা পুলিশকে অনেক অনুরোধ করেছি, আকুতি-মিনতি করেছি। চোখের ড্রেসিংটা শেষ হলে তিনি নিজেই থানায় হাজির হবেন। কিন্তু তারা আমাদের কথা মানেননি। বুধবার দিবাগত রাত ২টার দিকে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য বাসায় এসে আরিফকে থানায় নিয়ে যান।’
তবে কী মামলায় বা কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে নগরীর হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরিফকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে আটকের কারণ ও মামলার বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, আরিফ নামে একজনকে আটকের বিষয় তিনি শুনেছেন। হালিশহর থানায় সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য