ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা ছবির ক্যাপশন: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় শ্রুতি পাল (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তানভীর হোসেন নামের আরও একজন আহত হয়েছেন।

রোববার (৭ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
নিহত শ্রুতি পাল ফেনী টিচার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বিএড দ্বিতীয় বর্ষে ছাত্রী। তিনি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার হোমিও চিকিৎসক টিটু পালের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শ্রুতি তার বন্ধু তানভীর হোসেন, আশরাফ উদ্দিন ও রিসবী সুলতানা মোটরসাইকেল যোগে ফেনী থেকে মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে মিরসরাই পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় পৌঁছালে তানভীর ও শ্রুতিকে বহনকারী মোটরসাইকেলে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে শ্রুতি ও তানভীর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। তবে শ্রুতির অবস্থার অবনতি হলে তার বন্ধু তানভীর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. শুভ জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শ্রুতি পালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

তবে নিহতের বাবা টিটু পালের দাবি, এটি নিছক সড়ক দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ঘটনার পর থেকে শ্রুতির বন্ধু রিসবী সুলতানা আমাদের এড়িয়ে যাচ্ছেন। এছাড়া তানভীরের কথাবার্তাও অসংলগ্ন মনে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আইনি পদক্ষেপ নেবো।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা