ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে মৌমাছির কামড়ে ৩ মাদরাসাছাত্র আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
মিরসরাইয়ে মৌমাছির কামড়ে ৩ মাদরাসাছাত্র আহত ছবির ক্যাপশন: মিরসরাইয়ে মৌমাছির হামলায় ৩ ছাত্র আহত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে মৌমাছির কামড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো, একই এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে মোহাম্মদ মারুফ (১০), মোহাম্মদ হানিফের ছেলে আবু ওমর (৮) ও আসিফ খানের ছেলে আনাস খান (৬)। তিনজন মস্তাননগর উসমানিয়া তালিমুল কুরআন মাদরাসার শিক্ষার্থী।

শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাদরাসার একটি গাড়ি শিক্ষার্থীদের নিয়ে আসছিল। গাড়িটি সোনাপাহাড় এলাকায় পৌঁছানোর পর হঠাৎ কোথাও থেকে আসা মৌমাছির ঝাঁক শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলার মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মাদরাসাশিক্ষক আব্দুর রব বলেন, ঘটনার পরপর গাড়িচালক আহতদের হাসপাতালে নিয়ে যান। যাবতীয় চিকিৎসা শেষে সবাইকে বাড়িতে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আর্যরাজ দত্ত জানান, ‘মৌমাছির কামড়ে আহত তিন শিক্ষার্থীকে সকালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।’

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য