ঢাকা | বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, জরিমানা ৩৮ হাজার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, জরিমানা ৩৮ হাজার ছবির ক্যাপশন: মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, জরিমানা ৩৮ হাজার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম নগরের ঝাউতলা বাজারে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ ও পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে বিসমিল্লাহ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা এবং নাসির ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় ইলিয়াস ব্রাদার্সকে ছয় হাজার টাকা এবং অনুমোদনহীন পণ্যসামগ্রী বিক্রির দায়ে নুরু সওদাগর জেনারেল স্টোরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা