ঢাকা | বঙ্গাব্দ

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন: অর্ধশতাধিক বেশি স্বেচ্ছাসেবী"নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
২৬ অক্টোবর রোজ সোমবার, নগরীর সিটি গেইট সংলগ্ন গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৮ম তলায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের  ২০২৬ - ২০২৭ অর্থ বছরের নতুন সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়।

মানবতার সেবায় এক ঝাঁক তরুণ স্বপ্নবাজের নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা সামজিক সেচ্ছাসেবী ও মানবতার সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক আজ একটি আস্থার নাম।রক্তদানের মতো মহৎ কাজকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম— মানুষের হাসি, বেঁচে থাকার আশা আর একফোঁটা রক্তের বিনিময়ে নতুন জীবন বাঁচানোর প্রত্যয়ে।রক্তের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে ছড়িয়ে দেবে আরও বিস্তৃত পরিসরে।

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের এই ধারাবাহিকতা বজায় রাখতে পাশাপাশি সমাজের মানুষের জন্য মানবতার কাজে আরো বেশি  এগিয়ে যেতে  এই বছরে নতুন করে ৭০ জন সদস্য যুক্ত হয় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সাথে ।সদস্যদের মধ্যে কেউ হতে চান রক্ত যোদ্ধা কেউবা সেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাই  মানুষের প্রয়োজনে, আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে সদস্যদের সংগঠনের ইতিহাস, নতুন সদস্যদের দায়িত্ব,সমাজে সেচ্ছাসেবীদের অবদান নিয়ে সেমিনার ও রক্তদান রক্তদাতা জোগাড় নিয়ে মোটিভেশনাল সেশন নেওয়া হয়। উপস্থিত স্রোতারা মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের আজকের এই প্রোগ্রাম নিয়ে সন্তুষ্টি লাভ করে এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের মাধ্যমে সামাজিক সেচ্ছাসেবী কাজগুলোতে নিজেকে সংযুক্ত রাখতে চান।

আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা.মেসবাহউদ্দিন তুহিন,অতিথি ও উপস্থিত নতুত সদস্যরা মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সেচ্ছাসেবীদের কাজগুলোর প্রতি সম্মাননা জানান এবং এই ধরনের কাজগুলোতে নিজে যুক্ত রেখে মানবতার সেবা করার উৎসাহ প্রদান করেন।সেই সাথে আরও উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা, সহ-সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস,কার্যনির্বাহী সদস্য এবং নতুন সদস্যরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ