ঢাকা | বঙ্গাব্দ

মৎস্য প্রকল্পের পানিতে ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ দুই শিশু

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
মৎস্য প্রকল্পের পানিতে ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ দুই শিশু ছবির ক্যাপশন: মৎস্য প্রকল্পের পানিতে ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ দুই শিশু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নয়াবাজার এলাকায় মৎস্য প্রকল্পের পানিতে ডুবে মো. মফিজ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আরো দুই শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার (৩০ মে) বিকালে এ ঘটনা ঘটে। নিহত মফিজ উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট এলাকার আবুল কাশেমের ছেলে।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

জানাগেছে, নিহত মফিজ নিজের এবং ভাইয়ের দুই শিশু সন্তানকে নিয়ে তাঁর মৎস্য প্রকল্পে মাছের খাবার দিচ্ছিলেন। এক পর্যায়ে তাদের বহন করা বোট থেকে একটি শিশু পানিতে পড়ে গেলে মফিজ শিশুটি বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। এতে বোটটি অপর শিশুসহ উল্টে যায়। প্রকল্পের অন্যান্য কর্মচারীরা মফিজকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে যাওয়া অপর দুই শিশুর এখনো খোঁজ মেলেনি।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ দুই শিশু। উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন