ঢাকা | বঙ্গাব্দ

রমজান উপলক্ষে ৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
রমজান উপলক্ষে ৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন-এর পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। বায়েজিদ মোহাম্মদ নগর দলীয় অফিসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট এফ এ সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিটি মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী জিয়াউর রহমান জিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, রমজান মাস ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে সংগঠনের নেতাকর্মীদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। তিনি বলেন, মেয়র ডাঃ শাহাদাত হোসেন সবসময় দলীয় নেতাকর্মী ও নগরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং তাঁর নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ড আমিন শিল্পাঞ্চল বিএনপির আহ্বায়ক আবদুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আসাদুজ্জামান রুবেল, মহিউদ্দিন মকুল, আকবর হোসেন মানিক, সেলিম আনছারী, বাবুল কোম্পানি, রাকা, খাজা স্বপন, সোহেলসহ দলীয় নেতৃবৃন্দ।

শেষে অতিথিবৃন্দ নেতাকর্মীদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন