ঢাকা | বঙ্গাব্দ

রাউজানে ঝোপের পাশে মিলল নৈশপ্রহরীর লাশ উপড়ে ফেলা হল চোখ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 20, 2025 ইং
রাউজানে ঝোপের পাশে মিলল নৈশপ্রহরীর লাশ উপড়ে ফেলা হল চোখ ছবির ক্যাপশন: নৈশপ্রহরীর লাশ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মো. শফি (৬৫) নামের এক নৈশপ্রহরীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ওই ওয়ার্ডের চারা বটতল বাজারসংলগ্ন একটি ঝোপের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. শফি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদেরখীল এলাকার বাসিন্দা। তিনি চারা বটতল বাজারে এক বছর ধরে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালন শেষে তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার সকালে স্থানীয় লোকজন ঝোপের পাশে পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে।

স্থানীয়রা আরও জানায়- নিহত শফির চোখ উপড়ে ফেলা হয়েছে। তার শরীরে ক্ষত রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি