ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ার ক্ষেতে মিলল নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
রাঙ্গুনিয়ার ক্ষেতে মিলল নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ার ক্ষেতে মিলল নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ
ad728
প্রত্যয় দত্ত, চট্টগ্রাম 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের পর বাড়ির পাশের একটি ক্ষেত থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহাব্দী নগর মহতপাড়ার হাজারী বিলের ক্ষেত থেকে মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭)-এর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহেদ ইসলাম সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার এবারের এসএসসি পরীক্ষার্থী। সে পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নিহত শাহেদের শিক্ষক এমনামুল হক ও স্থানীয় সর্দার আবদুল হালিম তালুকদার জানান, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ বাড়ি থেকে বের হয়। এরপর আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশের হাজারী বিলের ক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, শাহেদের পরিবারের পক্ষ থেকে সোমবার রাতে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও