ঢাকা | বঙ্গাব্দ

রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ হিসেবে প্রচার, পৈতৃক ভিটা ফিরে পেতে আকুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ হিসেবে প্রচার, পৈতৃক ভিটা ফিরে পেতে আকুতি ছবির ক্যাপশন: রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ হিসেবে প্রচার, পৈতৃক ভিটা ফিরে পেতে আকুতি
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
দুই বছর আগে সংঘটিত একটি রাজনৈতিক হামলার ঘটনাকে পারিবারিক বিরোধ হিসেবে উপস্থাপন করে সংবাদ সম্মেলন করার অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের বাসিন্দা মো. সাকিব অভিযোগ করেন, তার চাচাতো ভাই রেজাউল করিম খোকন পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, হামলা ও মামলার মাধ্যমে হয়রানি করে আসছেন। একই সঙ্গে দুই বছর আগে ঘটে যাওয়া একটি রাজনৈতিক সহিংসতার ঘটনাকে তাদের পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে সাকিব বলেন, রেজাউল করিম খোকন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে দলীয় বিরোধের জেরে তিনি হামলার শিকার হন। তবে ওই ঘটনার সঙ্গে তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা না থাকলেও ব্যক্তিগত স্বার্থে ঘটনাটি তাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়া হামলা ও মামলার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাদের বø্যাকমেইল করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পৈতৃক সম্পত্তি প্রসঙ্গে সাকিব বলেন, ২০১৬ সাল থেকে জমি নিয়ে একাধিক গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সালিশে তার মা হাসিনা বেগমের নামে দুই শতক জমির বৈধ মালিকানা স্বীকৃত হলেও তা বুঝিয়ে দেওয়া হয়নি। বরং পাঁচ লাখ টাকার বিনিময়ে ভিটা বিক্রির প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাদের পরিবারকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাকিবের বোন মুন্নি আক্তার, শামিমা আক্তার, নার্গিস আক্তার, ভগ্নিপতি কামাল উদ্দিন, ইকবাল হোসেনসহ পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ