ঢাকা | বঙ্গাব্দ

রাতের আঁধারে রেললাইনের ক্লিপ চুরির সময় যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং
রাতের আঁধারে রেললাইনের ক্লিপ চুরির সময় যুবক আটক ছবির ক্যাপশন: রাতের আঁধারে রেললাইনের ক্লিপ চুরির সময় যুবক আটক
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে রেললাইনের ক্লিপ চুরির সময় মো. হোসেন (৩৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দায়িত্ব পালনরত গেইটম্যান সিফাত হোসেন স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করেন। পরে তাকে রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকটি ক্লিপ ও হাতুড়ি জব্দ করা হয়।

রেলওয়ের জান আলী হাট স্টেশনের মাস্টার নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে রেললাইনের ক্লিপ চুরির ঘটনা ঘটে। এ সময় দায়িত্ব পালনরত গেইটম্যান সিফাত হোসেন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই যুবককে হাতেনাতে আটক করেন। পরে তাকে স্টেশনে নিয়ে আসা হয়। সেখান থেকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেললাইনের ক্লিপ রেলপথের গুরুত্বপূর্ণ উপকরণ। এসব ক্লিপ রেললাইনের সঙ্গে স্লিপারের সংযোগ ধরে রাখতে সহায়তা করে। ফলে রেললাইনের ক্লিপ চুরি হলে রেলপথের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের ঘটনা প্রতিরোধে রেললাইনের আশপাশে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা জরুরি বলে জানিয়েছেন স্থানীয়রা


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি