ঢাকা | বঙ্গাব্দ

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 19, 2026 ইং
রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ছবির ক্যাপশন: এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
ad728
মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধি: 

রাঙামাটির লংগদু উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ এপ্রিল (রবিবার) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোনাল স্টাফ অফিসার (জেডএসও) মেজর আল জাকারিয়া জন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঁথাছড়া বাইতুশরফ কমপ্লেক্সের প্রধান শিক্ষক মাওলানা ফোরকান আহম্মেদ, লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ সেন এবং লংগদু প্রেস ক্লাবের সভাপতি এখলাছ মিয়া খাঁন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে মেজর আল জাকারিয়া জন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "সততা, কঠোর পরিশ্রম এবং সময়ানুবর্তিতার মাধ্যমেই একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়া সম্ভব। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। শুধু ভালো ছাত্র হলেই হবে না, বরং ভালো মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।" তিনি বিদায়ী শিক্ষার্থীদের বিদ্যালয়ের গৌরবময় স্মৃতি ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। উপজেলার শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের এমন আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা