নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকায় সাক্ষাৎকালে রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রুহুল কবির রিজভীর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। রুহুল কবির রিজভীও মেয়রকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
দৈনিক চট্টগ্রামপোস্ট