ঢাকা | বঙ্গাব্দ

রূপালী ব্যাংক আবুতোরাব বাজার শাখার নতুন ভবনে আধুনিক সেবা শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2026 ইং
রূপালী ব্যাংক আবুতোরাব বাজার শাখার নতুন ভবনে আধুনিক সেবা শুরু ছবির ক্যাপশন: আধুনিক সেবা শুরু
ad728
 মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে রূপালী ব্যাংক আবুতোরাব বাজার শাখা গ্রাহকদের আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার আবুতোরাব হাইস্কুল মার্কেটের দ্বিতীয় তলায় নতুন ভবনের শুভ উদ্বোধন করেন রূপালী ব্যাংক পিএলসি'র চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান এস. এম. দিদারুল ইসলাম।
আবুতোরাব শাখার ব্যবস্থাপক মো. ইসমাইল -এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার এরশাদ হোসেন চৌধুরী (জোনাল অফিস চট্টগ্রাম পূর্ব ), রূপক কুমার রক্ষিত (বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম), মো. জামাল আবু নাসের (বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম), উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার শেখ কামাল উদ্দিন আহমেদ (জোনাল অফিস চট্টগ্রাম পশ্চিম) এবং উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার গোলাম মোহাম্মদ মহিউদ্দীন দস্তগীর (জোনাল অফিস চট্টগ্রাম উত্তর), আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার।

এ সময় ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকগণ, স্থানীয় বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহকবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, 'নতুন শাখা ভবনের আধুনিক অবকাঠামো, উন্নত প্রযুক্তি ও সেবার মান গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্য ও আস্থা নিশ্চিত করবে। অনুষ্ঠানের শেষে আগত সকল অতিথি ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ