ঢাকা | বঙ্গাব্দ

রৌফাবাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন জামায়াতের মেয়র প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
রৌফাবাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন জামায়াতের মেয়র প্রার্থী ছবির ক্যাপশন: রৌফাবাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন জামায়াতের মেয়র প্রার্থী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী রৌফাবাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি বলেন, নগরীতে সন্ত্রাস, হত্যা ও গুলিবর্ষণের মতো ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে।

শুক্রবার (৯ মে) সকালে নগরীর রৌফাবাদ এলাকায় সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত রাজু ও একই ঘটনায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত শিশুকন্যা রেশমা আক্তারের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

অধ্যক্ষ হেলালী বলেন, “নিরীহ মানুষ ও শিশুদের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনা করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে।”
তিনি আরও বলেন, জনগণ নিরাপদ নগরী চায়। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি নিহতদের পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের, পাঁচলাইশ থানা জামায়াতের নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, স্থানীয় ওয়ার্ড আমীর কাজী আব্বাস আলী, সাংবাদিক নেতা এবিএম ইমরানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’