ঢাকা | বঙ্গাব্দ

রৌফাবাদে চোখে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
রৌফাবাদে চোখে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে ছবির ক্যাপশন: রৌফাবাদে চোখে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেলে ১১ বছর বয়সী শিশুটি মারা যায়।

 

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, শিশুটি গত শুক্রবার থেকে আইসিইউতে ভর্তি ছিল। আজ সকালে মারা গেছে।

 

 

গত বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামের এক যুবক নিহত হয়। এসময় রেশমী গুলিতে আহত হয়। বাসা থেকে বের হয়ে পান কিনতে যাওয়ার সময় শিশুটি গুলিবিদ্ধ হয়। গুলি তার বাম চোখে লাগে।

 

 

নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়।

 

 

এ ঘটনায় নিহত রাজুর মায়ের করা মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার