ঢাকা | বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
র‌্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: র‌্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 



চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ৩ বছর ৪ মাস বয়সী শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. আবিরকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে গতকাল (৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৪টার দিকে ডিএমপি মিরপুর মডেল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আবিরের বয়স ১৯। তার বাবার নাম মো. নিজাম হাওলাদার। তিনি পিরোজপুরের মাঠবাড়িয়া থানার উত্তর মিঠাখালী এলাকার বাসিন্দা।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় গত ২৪ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক)(১) ধারায় দায়ের করা মামলায় তিনি এজাহারনামীয় ১ নম্বর আসামি। গ্রেফতারের পর তাকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর