ঢাকা | বঙ্গাব্দ

লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপিত ছবির ক্যাপশন: লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপিত
ad728
লংগদু প্রতিনিধিঃ


রাঙামাটির লংগদুতে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ ঘটিকায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হর্টিকালচার হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।


লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দিন এবং লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ওসমান গনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলাতক উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।


আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজ এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে এবং শহিদদের স্বপ্নের বৈষম্যহীন দেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড