ঢাকা | বঙ্গাব্দ

লংগদু জোন সদরে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
লংগদু জোন সদরে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: লংগদু জোন সদরে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধিঃ 

 ২৫ অক্টোবর রবিবার দুপুরে রাঙামাটির লংগদু জোন সদরে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও স্থানীয় উন্নয়নের লক্ষ্যে সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি এলাকার শান্তি-সম্প্রীতি রক্ষায় স্থানীয়দের সহযোগিতার প্রশংসা করেন এবং নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ মাহরুস, পিএসসি-কে সবার সাথে পরিচয় করিয়ে দেন।


উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, ফরেস্ট কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সভায় সন্ত্রাস প্রতিরোধ ও নিরাপত্তার ধারা অক্ষুণ্ণ রাখতে জোনের সাথে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট