ঢাকা | বঙ্গাব্দ

লংগদু সোনাই কার্বারী পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে ফুল বিজু উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
লংগদু সোনাই কার্বারী পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে ফুল বিজু উদযাপন ছবির ক্যাপশন: এক বর্ণাঢ্য আয়োজনে ফুল বিজু উদযাপন
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু  প্রতিনিধিঃ 

​পুরনো বছরের সব জরা ও গ্লানি মুছে ফেলে নতুন বছরকে বরণ করে নিতে রাঙামাটির লংগদুতে সোনাই কার্বারী পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘ফুল বিজু’। পাহাড়ি সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’র প্রথম দিনে কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলে ফুল ভাসিয়ে নতুন বছরের মঙ্গল কামনা করেন পুণ্যার্থীরা।


​১২ এপ্রিল (রবিবার) সূর্যোদয়ের সাথে সাথেই লংগদু উপজেলার বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা দলে দলে সমবেত হয়ে ফুল বিজু উৎসবে মেতে ওঠেন। ঐতিহ্যের ধারাবাহিকতায় এদিন সকালে সোনাই কার্বারী পাড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কাপ্তাই হ্রদের পাড়ে জড়ো হন স্থানীয়রা।
​এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাই কার্বারী পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্পন চাকমা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মুছা তালুকদার এবং সোনাই কার্বারী পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ জামান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​উৎসবে আসা অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “প্রতিবছর এই দিনটির মাধ্যমেই পাহাড়ের প্রধান উৎসবের সূচনা হয়। নতুন বছরের আগমনে পুরনো সব দুঃখ-কষ্ট ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়াই এই উৎসবের মূল লক্ষ্য। নতুন বছর সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক—এটাই আমাদের প্রার্থনা।


চাকমা সম্প্রদায়ের ঐতিহ্য অনুযায়ী ফুল বিজুর মধ্য দিয়েই বৈসাবির মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ ফুল ভাসানোর পর আগামীকাল থেকে শুরু হবে ‘মূল বিজু’, যা পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে আনন্দ আর উৎসবের আমেজে উদযাপিত হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স